ডঃ ডেথ! এঞ্জেল অব ডেথ! মওত কি মসিহা! বিপরীতে অধিরাজ...
ডঃ হ্যারল্ড শিপম্যান, যিনি ধন্বন্তরি হিসাবে জনপ্রিয় ছিলেন, ইতিহাস বলে তিনিই ত্রিশ বছর ধরে নীরবে খুন করেছিলেন নিজের পেশেন্টদের! কিংবা ডঃ জন বডকিন অ্যাডামস! এরা ছিলেন! আরও কেউ কি আছেন?
এক নার্সিংহোমে আচমকা বর্ধিত ডেথরেটের পরিসংখ্যান দেখে সন্দিগ্ধ হয়ে ওঠে এক জুনিয়র ডাক্তার সুজাতা রায়... আপাত পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার হন এক বিখ্যাত কার্ডিওলজিস্ট। তিনি আবার নিজে থেকেই অপরাধ স্বীকার করে নিয়ে বয়ান দেন--- ‘‘আমিই খুনী।’
ঘটনা এখানেই শেষ হওয়ার কথা... কিন্তু এটা নেহাৎই শুরু ছিল... আরও বড়ো তাণ্ডবের!
* Psychological Dark Thriller
* Adhiraj Adult Series
* Serial Killing, Murder Mystery