পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে যে জ্যোতিষ্ক জ্বলে পুড়ে ছাই হচ্ছে, তার আলোর খবর সবাই রাখে। ছাইয়ের খবর কে জানে! সেই ছাই ভস্ম যখন কদাকার কুতসিত রূপ ধরে নিজের অস্তিত্ব দাবি করে, তখন সমাজ তাকে ঘৃণার চোখে দেখে৷ নক্ষত্রের কলঙ্ক লুকিয়ে রাখার জন্য সেই ছাই ভস্মকে দাবিয়ে রাখার চেষ্টা করে৷ কিন্তু বুকের সেই অনির্বাপিত প্রবল জ্বালা তখন সবাইকে জ্বালিয়ে খাঁক করতে চায়।
নায়কের গল্প তো সবাই লেখে৷ জিতে যাওয়ার গল্পও সবার পছন্দ। এবার এক পরাজিত খলনায়কের পালা৷
কী ছিল এই তথাকথিত সিরিয়াল কিলারের মনে? কতখানি বীভৎস ছিল আলোর আড়ালে এই ভয়াবহ অন্ধকারের ইতিহাস? একজন সিরিয়াল কিলারের মনের গভীরে ঠিক কতখানি বিকৃতি থাকে?
* A classic novel on Sports Drama blend with Suspense
* Revenge of a Kungfu Master
* Perfect blend of Suspense, Sports and Emotional drama