বিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রেক্ষাপটে এই উপন্যাসের সূচনা। তৎকালীন বাঙালি যৌথ পরিবার গুলির মধ্যে প্রচলিত রীতিনীতি, বাল্য বিবাহের ভালোমন্দ নিয়েই এই উপন্যাস।
তের বছরের কিশোর কুমুদ ও আট বছরের বালিকা বিম্ববতীর বিবাহের পর তাদের মধ্যে নানারকম বিরোধ আর খুনসুটি। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে পরস্পরের প্রতি আকর্ষণ জন্মানো ও হৃদয়ে মোহময় অনুভূতির আনাগোনা। পরিবারের অন্য অপরিণত দম্পতিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। ব্রিটিশদের হাত থেকে দেশ উদ্ধারের স্বপ্ন দেখা কলেজ ছাত্র সূর্য্যশঙ্কর বিপ্লবী হওয়ার লক্ষে শরীর ও মন প্রস্তুত করে। পিসির পরিকল্পনা অনুযায়ী তার কিশোরী স্ত্রী সুহাসিনী কি পারবে তাকে সংসারে ফিরিয়ে আনতে? শুদ্ধ বাঙালিয়ানার স্বাদে পরিপূর্ণ মিষ্টি প্রেমের উপন্যাস ‘অম্বুবাচি’।
* Second part of AMBUBACHI triology
* It's a periodic drama, set on pre-independence era in Bengal