অম্বুবাচি ২-তে আবার দেখা তাদের। কুমুদ এখন ষোলো আর বিম্ববতী এগারো। দুজনের জীবন সম্বন্ধে দু ধরনের দৃষ্টিভঙ্গি। এছাড়া ব্রিটিশরাজের নির্লজ্জ অত্যাচার এবং সাধারণ মানুষের কষ্ট এই উপন্যাসের আরও একটি দিক। সুহাসিনী ও বিপ্লবী হতে চাওয়া সূর্যশংকর, মেধাবী সুভাষ ও চির দুখি প্রভার পালটে যাওয়া জীবন, বিনোদ ও কামিনীর অভিসারের পাশাপাশি আদর্শে ভরপুর জ্যোতিপ্রকাশের জীবনের টানাপোড়েন, এই কাহিনির পাতায় পাতায় জীবন্ত হয়ে উঠেছে। বিম্ববতী কি পারবে সংসারে নেমে আসা চরম দুঃখে ধরতে? হাজার সমস্যা সত্ত্বেও প্রেম ফল্গুধারার মতো বয়ে চলে আপন খেয়ালে, আপন গন্তব্যে। বাঙালি পরিবারের নানান চাওয়া-পাওয়ার সঙ্গে মিষ্টি প্রেম ও বিরহের উপন্যাস – অম্বুবাচি ১।
* Second part of AMBUBACHI triology
* It's a periodic drama, set on pre-independence era in Bengal